Posts

Showing posts from October, 2018

সন্ত বার্তা

Image
যিনি জগতের মুল কারন এবং সকলের হৃদয়ে পুরুষ রুপে বিরাজ করছেন , যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু , যার জন্য এই সংসারে চেতনার বিস্তার হয় সেই ভগবান কে নমস্কার এবং ভক্তি ভরে তাঁর ধ্যান করি । এই বিশ্ব যার মধ্যে অবস্থিত , যার সত্তাবশত এই বিশ্বের প্রতীত হচ্ছে , যিনি এই বিশ্বের সর্বত্র ব্যাপ্ত এবং স্বয়ং যিনি এই রুপেই প্রকাশিত এবং এই সমস্ত হওয়া সত্ত্বে যিনি এই সংসার ও তার কারন প্রকৃতির অতীত , আমি সেই স্বয়ং প্রকাশ স্বয়ং সিদ্ধ সত্তাত্মক পরমেশ্বরের শরণাপন্ন হলাম । এই প্রপঞ্চ বিশ্বই তার মায়ায় তাতেই অধ্যস্ত । তিনি কখনও ব্যক্ত , কখন বা প্রলয় বিলীন এই বিশ্বকে নিত্য অলুপ্ত দৃষ্টে সাক্ষিরুপে নিরক্ষন করছেন । সেই সর্বমুল তথা আত্মমুল , কারজ কে কারনের অতীত স্বয়ং প্রকাশ ভগবান আমাকে রক্ষা করুন । প্রলয়কালে লোক , লোকপাল এবং ভুতাদি সব কারনসহ বিনিষ্ঠ হলে যে দুরবগাহ ঘোর অন্ধকার অবশিষ্ট থাকে সেই অন্ধকারের পারে বিরাজমান যে বিভু তিনি আমায় রক্ষা করুন । তার লীলা রহস্য জানা অতীব দুরুহ । তিনি অভিনেতার মত নানারুপ ও নানা বেশ ধারন করেন । তার বাস্তবিক স্বরুপ দেবতা বা ঋষিগন কেউ ই জানে না , তাহলে এমন কোন ব্যক্ত...